রোটারি ক্লাব অব টাওয়ার হ্যামলেটস ইউকের পক্ষে বই বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনভিত্তিক রোটারি ক্লাব অব টাওয়ার হ্যামলেটস ইউকের সদস্য ও বিবিসি বাংলার সংবাদকর্মী উদয়শংকর দাশ সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন। এ সময় তিনি ক্লাবের পক্ষ থেকে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের কয়েকটি নির্বাচিত বিদ্যালয়ে শিশুদের উপযোগী উন্নতমানের একটি সচিত্র অভিধানের ৩০০ কপি বিতরণ করেন। এরই অংশ হিসেবে ২০ জুলাই রোটারি ক্লাব অব চিটাগাংয়ের সহযোগিতায় শিশুপ্রতিষ্ঠান ফুলকিতে এবং ইংরেজি মাধ্যমের লিটল জুয়েলস স্কুলে এ বইয়ের বেশ কিছু কপি হস্তান্তর করা হয়। ফুলকি পরিচালিত প্রাথমিক বিদ্যায়তন সহজপাঠের পরিচালক সৈয়দা খুরশীদা বেগম ও লিটল জুয়েলস স্কুলের অধ্যক্ষ দিলরুবা আহমেদ বই গ্রহণ করেন। দুটি অনুষ্ঠানেই রোটারিয়ান উদয়শংকর দাশের সঙ্গে রোটারি ক্লাব অব চিটাগাংয়ের পক্ষে মাহমুদ আহমেদ চৌধুরী ও ফখরুল আনাম চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।