রোটারি ক্লাব চিটাগাং মিডটাউনের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী পোলিও নির্মূল, দারিদ্র্য বিমোচন, বিশুদ্ধ পানি সরবরাহ ও শিক্ষার আলো বিস্তারে রোটারি ক্লাব নিজস্ব সম্পদ ব্যবহার করে দরিদ্র জনগোষ্ঠীকে সেবা দিয়ে চলেছে। সম্প্রতি রোটারি ক্লাব অব চিটাগাং মিডটাউনের ২৬তম অভিষেক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা ৩২৮০-এর গভর্নর এ এইচ এম জাকের। অভিষেক কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলামের উপস্থাপনায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া। রোটারিপত্র পাঠ করেন মো. লোকমান হোসেন। অতিথি ছিলেন আবদুল আহাদ, আমিনুজ্জামান ভূঁইয়া ও রাফি আহামদ। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন মো. ফজলুল করিম। বিজ্ঞপ্তি।