রোটারি ক্লাবের দন্তচিকিত্সা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শিশুনিকেতনে গত বুধবার শিশুদের দাঁতের রোগের চিকিত্সাসেবা ও সচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দেড় সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এতে উপস্থিত ছিলেন।‘রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রাল’ ফেনী শিশুনিকেতনের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করে। বিদ্যালয়ের মাঠে আয়োজিত ক্যাম্পে ২৮০ জন শিশুশিক্ষার্থীকে বিনা মূল্যে দাঁতের চিকিত্সাসেবা দেওয়া হয়। শাহীন হায়দারের সভাপতিত্বে ও আবু যোবায়ের ভূঞা মুন্নার সঞ্চালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে দাঁতের রোগ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন দন্ত চিকিত্সক কাজী মো. ইস্রাফিল। চিকিত্সাসেবা দেন চিকিত্সক বেলায়েত হোসেন, মো. মশিয়র রহমান, ও সাজ্জাদ মাহমুদ।