প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশিক্ষণ বিষয়ক একটি সভা ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় এ বছরের জুলাই মাসে বিভিন্ন রোটারি ক্লাবের দায়িত্ব নিতে যাওয়া সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ নূরুল আলম চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন বেলাল উদ্দীন আহমেদ।
সভায় বক্তারা বলেন, চলতি বছরের মার্চে ভারতের শিলং এ রোটারি ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এ জন্য সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এতে উপস্থিত ছিলেন মাহফুজুল হক, শহিদুল্লাহ চৌধুরী, রেজাউল করিম, মাহবুব উল আলম, আমিন উল্লাহ, আসিফ আহমেদ, হরেন্দ্র কুমার নাথ, জাকির হোসেন, হাসিনা আকতার, মোজাহিদ বিন আলম, বিপ্লব ভট্টচার্য, মোখলেসুর রহমান, সামিনা ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।