রোটারি ক্লাবের ৩০তম অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগং এর ৩০তম অভিষেক অনুষ্ঠান গত রোববার রাতে নগরের এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ও পে অ্যান্ড সার্ভিস কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ভলদেসতা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রধান মিজানুর রহমান মিয়া ও অধ্যাপক ইভান নিকোলব। সংগঠনের ডিস্ট্রিক-৩২৮২ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথি ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সদস্য এফ এম ইমাম আলি। অনুষ্ঠানে ক্লাবের সদ্য অতীত সভাপতি রোটারিয়ান ওয়হিদ-উজ-জামান চৌধুরী নতুন সভাপতি রোটারিয়ান এস এম সাইফুল কাদিরের কাছে প্রেসিডেন্সিয়াল কলার হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি