রোটারি মিডসিটি দৃষ্টি স্কুল অব ডিবেটের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি মিডসিটি দৃষ্টি স্কুল অব ডিবেটের ১৪তম ব্যাচের ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে ২৫ অক্টোবর নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। তিন মাসব্যাপী এই বিতর্ক কার্যক্রম উদ্বোধন করেন রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২–এর গর্ভনর ইলেক্ট এ বি এম ওয়াদুদ উল্লাহ। অতিথি ছিলেন চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি এস এম আবু তৈয়ব, রোটারি ক্লাব অব চিটাগাং মিডসিটির সভাপতি মো. আফতাব উদ্দিন ও রোটারি ক্লাব অব চিটাগাং মিডসিটির সভাপতি ইলেক্ট সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টির সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, অর্থ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক বিতর্ক সম্পাদক রেজা চৌধুরী, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী, সদস্য রবিউল হোসেন, রিয়াসাত খান প্রমুখ। প্রধান অতিথি বলেন, ‘আমাদের সমাজে বড় সমস্যা হলো আমরা যা বলি তা বিশ্বাস করি না। বলা ও বিশ্বাসের মধ্যে যে দূরত্ব তা অনেক ক্ষতিকর।’
উল্লেখ্য, প্রশিক্ষণ কোর্সে ১৫টি বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি।