রোটারি-রাউজান ক্লাব সেলাই প্রশিক্ষণকেন্দ্রের সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি-রাউজান ক্লাব সেলাই প্রশিক্ষণকেন্দ্রের ১২তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান এবং ১৩তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান গত ২২ মে অনুষ্ঠিত হয়। রাউজান ক্লাব মাতৃসদন ও জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সাগরিকার সভাপতি মঈন উদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক শফিউল আলম তরফদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব চৌধুরী, হৃদ্রোগ বিশেষজ্ঞ বিপ্লব ভট্টাচার্য, ইস্টান রিফাইনারি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল্লাহ-আল-মোবিন চৌধুরী।
রাউজান ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, নুর মোহাম্মদ চৌধুরী। প্রশিক্ষণকেন্দ্রের ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি