রোটারি সাগরিকার নীতিনির্ধারণী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরিকা রোটারি ক্লাবের বছরব্যাপী সেবাকার্যক্রমের নীতিনির্ধারণী সভা ১৩ মে চট্টগ্রাম ক্লাবের পারিবারিককেন্দ্রে (ফ্যামিলি সেন্টার) অনুষ্ঠিত হয়। খনরঞ্জন রায়ের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন রাফি আহমদ ও রোহেলা কে চৌধুরী। সভায় বক্তব্য দেন ফজলুর রহমান চৌধুরী, তৈয়ব চৌধুরী, মোরশেদুল আলম, রেজাউল করিম, এসএম শাহেদ হোসেন, নুর মোহাম্মদ চৌধুরী প্রমুখ। এ ছাড়া, ২০ মে সাগরিকা রোটারি ক্লাবের সেবা কার্যক্রম সমন্বয়ের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন এম আলী আশরাফ, শওকত হোসেন, এআর খান, তৈয়ব চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।