রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের সভাপতি রোটার‌্যাক্ট মাঈন উদ্দীনের নেতৃত্বে তাদের ১৭তম অভিষেক অনুষ্ঠান ১ জুলাই প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মাঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ মামুন। বিশেষ অতিথি ছিলেন আবু সাইদ চৌধুরী। বক্তব্য দেন হুমায়ুন আক্তার, খোরশেদ আলম, তৈয়ব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রামের সব ক্লাবের রোটার‌্যাক্ট, এক্স রোটার‌্যাক্ট ও রোটারিয়ানরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।