রোদচশমার হালফিল
রোদের অত্যাচার থেকে চোখ দুটিকে বাঁচানোর জন্য রোদচশমা তো পরাই হয়। তবে স্টাইলের অনুষঙ্গ হিসেবেও রোদচশমা এখন জনপ্রিয়তার শীর্ষে। ‘এ নিয়ে ১২টি। কিছুদিন পরপরই কেনা হচ্ছে একটি করে। রোদচশমা কেনা একধরনের নেশাই হয়ে গেছে। এত ডিজাইন। কোনটা কিনব, কোনটা না। শুধু ব্র্যান্ডের না, সাধারণ রোদচশমাও কিনেছি।’ বলছিলেন ব্যাংকে কর্মরত রিমা আশরাফ। বাংলাদেশে ষাটের দশক থেকেই রোদচশমার ব্যবহার ছিল বলে জানালেন ফ্যাশন ডিজাইনার মাহিন খান। তবে নকশায় খুব একটা ভিন্নতা দেখা যেত না। রোদচশমার বাজার জমজমাট হয়েছে ১৫ থেকে ২০ বছর ধরে এবং সঙ্গে সঙ্গে বেড়েছে এর চাহিদাও। বলে জানান মাহিন খান। বাজার ঘুরেতাকগুলোতে থরে থরে সাজানো। একটির পর একটি। ডিজাইনের শুরু আছে, শেষ নেই। রিমসহ, রিম ছাড়া, অর্ধেক রিমের, মোটা রিম, চিকন রিম, আকারেও বড় ও ছোট সব ধরনেরই পাওয়া যাচ্ছে। রোদচশমার দোকানের স্বত্বাধিকারী সুমন আহমেদকে জিজ্ঞেস করতেই দেখালেন তাঁর কাছে থাকা খ্যাতনামা র্র্যান্ডের রোদচশমার তালিকা। রে ব্যান, গুচ্চি, আরমানি, প্রাদা, হুগো বস, ওকলে, ডলসি অ্যান্ড গ্যাবানা, ক্রিস্টিয়ান ডিওর ইত্যাদি। ইতালি, যুক্তরাষ্ট্র ও ভারত থেকেই আমদানি করে থাকেন তিনি। রোদচশমার মান ও ব্র্যান্ড অনুযায়ী দাম নির্ধারণ করা হয় বলে জানান। দোকান ঘুরে জানা গেল, আকারে বড় রোদচশমার জনপ্রিয়তাই বেশি এবার। সেটা হতে পারে রিম ছাড়া, রিমসহ অথবা অর্ধেক রিমের। এ চশমাগুলোর কোনোটি অর্নামেন্টাল, কোনোটি খুবই সাধারণ নকশার। রঙের বাহারও দেখার মতো। বেগুনি, লাল, কালো, বাদামি, সাদা, সাদার সঙ্গে গোলাপি, সবুজ, ম্যাজেনটা প্রভৃতি রং। মোটরবাইক চালানোর জন্যও আছে স্পোর্টস রোদচশমা, যাতে চালানোর সময় বাতাসের ঝাপটা, ধুলাবালি চোখে না লাগে। বিশেষভাবে বানানো এই চশমার আশপাশ দিয়ে কোনোভাবেই বাতাস ঢুকতে পারবে না বলে জানালেন দোকান কর্মচারী আশফাক জামান। ছেলে ও মেয়ের আলাদা নকশাকিছু কিছু রোদচশমা আছে, যেটা ছেলে ও মেয়ে দুজনেই ব্যবহার করতে পারে। এর বাইরে ছেলে-মেয়ের জন্য আলাদা ভাগ আছে। দোকানের ম্যানেজার শেখ জামান জানালেন সেটি। পাশে নকশা করা এবং সিল্যুটের রোদচশমাগুলোই সাধারণত মেয়েদের জন্য আর ছেলেদের জন্য মেটাল শিল্ডের হয়ে থাকে। চেহারার সঙ্গে মিলিয়েশুধু রোদচশমার ব্যবহারই আপনার ব্যক্তিত্বকে বদলে দেবে। তবে সেটা যদি হয় আপনার চেহারার সঙ্গে মিলিয়ে। জেনে নেওয়া যাক, কোন ধরনের চেহারার কাটের সঙ্গে কোন শেপটি প্রযোজ্য। যাদের মুখের গড়ন লম্বাটে তাদের ডিম্বাকার চশমা মানাবে। কপাল চওড়া কিন্তু চোয়াল সরু তাদের জন্য স্ট্রেট টপ লাইন শেপ। চেহারা গোল হলে চার কোনা প্রশস্ত ফ্রেমের রোদচশমা। ডিম্বাকার চেহারার অধিকারীরা যতটা সম্ভব প্রশস্ত রোদচশমা ব্যবহার করবেন। যাদের মুখের গড়ন ছোট তাদের খুব বড় রোদচশমা ব্যবহার না করাই ভালো। বয়স অনুযায়ীরোদচশমা সব বয়সেই পরা যায়। তবে বয়সের সঙ্গে নকশার সামঞ্জস্য হওয়া উচিত বলে জানান মাহিন খান। যাঁরা বয়সে তরুণ, তাঁরা প্রায় সব ধরনেরই পরতে পারেন। তবে একটু বয়স্কদের জন্য খুব বেশি নকশা না হওয়াই ভালো। ফরমাল আকার এবং নকশার রোদচশমাই ভালো। টিন বয়সীদের জন্য অবশ্য কোনো বাঁধাধরা নিয়ম নেই। সবাইকে চমকে দেওয়ার মতো রোদচশমাও তাঁরা পরতে পারবেন। জানান মাহিন খান। যত্নব্যবহারের পর পাতলা সুতির কাপড় দিয়ে অবশ্যই মুছে রাখবেন। বাক্স থাকলে এর ভেতরেও রাখতে পারেন। দরদামএক হাজার ৫০০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ওঠানামা করছে নানা ব্র্যান্ডের রোদচশমার দাম। আর ব্র্যান্ড নয়, এমন চশমাগুলোর দাম শুরু হতে পারে ১০০ টাকা থেকে। নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও বসুন্ধরার বেশ কিছু দোকান থেকে কিনতে পারেন।