রোনালদো যেদিন সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙ্কেল, বাবা পুরস্কার পাইলে ট্রিট দেয় না। আপনি পাইলে দেবেন তো?

অবশ্যই বাবা, অন্তত তোমাকে ট্রিট দেওয়ার জন্য হলেও এই পুরস্কারটা আমার পাওয়া উচিত!

ভাবি, আপনাদের পিচ্চি দুইটাকে আনেন নাই কেন?

আসতে চেয়েছিল, ভাই। আমিই আনিনি। ওদের অঙ্ক টিচার পড়াতে আসবে।

হায় রে ট্রফি, তোরে আপন ভাবছিলাম। অ্যামনে ফাঁকি দিলি?

আবার নজর দিতাছে রে! ট্রফির কপালেও কালো টিপ দেওয়া উচিত ছিল!

ভাই, প্লিজ আমারে ছবিতে নিয়েন। ছোট বলে যেন বাদ না পড়ি।

নাহ্‌, অনেক চেষ্টা করছি। তারপরও মনে হয় না সেলফিতে থাকতে পারব।

ভাই, ক্যান্ডি ক্যামেরা দিয়া তোলেন। ছবি ভালো আসবে।

সেরা খেলোয়াড় তো হইতে পারো নাই। কী আর করবা, সেলফি তুলেই খুশি থাকো।

নেইমার, পা দুইটা তো বেইচা দিলি পিএসজিতে, মাথাটা ওইখানে রাইখা আসতে পারলি না! মাথা নামা ব্যাটা।

ভাই, আশপাশে দেখেন ইট পান কি না। পায়ের তলে ইট দিয়ে খাড়ান।

রস+আলোর পাঠকদের উদ্দেশে কিছু বলুন।

আমার আজকের সাফল্যের পেছনে রস+আলোর অনেক বড় অবদান। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল, রস+আলোতে নিজের ছবি দেখব। সে জন্যই কষ্ট করে খেলে পুরস্কার জিতেছি।

ভাবি, আপনারে দেইখা একটা গান মনে পড়ে গেল, ‘পড়ে না চোখের পলক, কী তোমার রূপের ঝলক!’

আমার সামনে আমার বউয়ের লগে ফ্লার্ট মারে! রস‍+আলোর পাঠক পড়তাছে বইলা কিছু কইতেও পারতেছি না! কেমনডা যে লাগে...!

মেসি ভাই লোক ভালো। আমার গার্লফ্রেন্ড হইলে রোনালদোর আইজকা খবর আছিল।