রোবট-উত্তেজনায় কাঁপছে সবাই। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রজনীকান্ত এবং ঐশ্বরিয়া অভিনীত রোবট ছবিটি। আর মুক্তি পাওয়ার পর থেকে অনেকেরই আলোচনার বিষয় রোবট। রোবটদের নিয়ে একটা জনপ্রিয় গেম হচ্ছে ট্রান্সফরমারস—ওয়ার ফর সাইবারট্রন। অটোবটস ও ডেসেপ্টিকনস নামের ভিন্ন দুই রোবট জাতির ক্ষমতা দখলের লড়াই নিয়েই গেমের কাহিনি গড়ে উঠেছে। গেমটিতে ডেসেপ্টিকনস ও অটোবটস—দুই জাতিকে নিয়েই খেলা যাবে। তবে ডেসেপ্টিকনস নিয়ে আগে খেলতে হবে। কারণ, তা নাহলে অটোবটস ক্যাম্পেইনের কাহিনি ঠিকমতো বোঝা যাবে না। গেমটিতে একসঙ্গে তিন ট্রান্সফরমারকে নিয়ে খেলা যাবে। গেমের এসক্যালেশন মোডে শত্রু আসতে থাকবে এবং তাদের ধ্বংস করতে হবে। শত্রু মারার জন্য গেমার কিছু পয়েন্ট পাবেন। সে পয়েন্টের বিনিময়ে নতুন অস্ত্র, গুলি, জীবনীশক্তি ইত্যাদি কিনে নিতে পারবেন। পুরোনো অস্ত্রের ক্ষমতা বাড়িয়ে নিতে পারবেন। গেমটিতে এর পাশাপাশি রয়েছে ‘ডেথম্যাচ’, ‘কনকোয়েস্ট’ ও ‘কাউন্ট ডাউন টু এক্সটিংকশন’ মোডে খেলার সুযোগ। গেমে লিডার, সোলজার, সায়েন্টিস্ট ও স্কাউট শ্রেণীর ট্রান্সফরমার নিয়ে খেলা যাবে। উন্নত গ্রাফিক্স এবং নিখুঁত শব্দের সমন্বয় আছে এতে। রোমাঞ্চপ্রিয় যে কেউ সত্যিকার অর্থে নিজেকে যুদ্ধক্ষেত্রে ভয়ংকর শত্রুর মোকাবিলা করার আনন্দ পাবেন এ গেম খেলে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি, ভিস্তাপ্রসেসর: পেন্টিয়ার ফোর ২.৬৬ গিগাহার্টজ বা এএমডি এক্সপি ২৪০০+ ভিডিওকার্ড: ১২৮ মেগাবাইট ডাইরেক্ট এক্স সহযোগী ডিভিডি-রম ড্রাইভর্যাম: ১ গিগাবাইটডাইরেক্ট এক্স: ৯.০ সিহার্ডডিস্ক ড্রাইভ: ৪ গিগাবাইট খালিজায়গা