রোবট প্রতিযোগিতায় ইস্ট ডেল্টা রানার্সআপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েটে অনুষ্ঠিত রোবট প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ‘ইন্টার ইউনিভার্সিটি প্রজেক্ট কমপিটিশন’ শিরোনামে এই প্রতিযোগিতা ঢাকার বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের সরকারি-বেসরকারি ২৭টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
প্রতিযোগিতায় ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইল কন্ট্রোল সার্ভেয়িং রোবটটি সবার নজর কাড়ে। মূলত এটি যেকোনো দুর্গম বা দুর্ঘটনাকবলিত এলাকার পরিবেশের চিত্র নিয়ে কাজ করবে।
এই দলের সদস্যরা হলেন রাগিব নিহাল আরাফাত, মামুন হোসাইন, তারিকুল ইসলাম, মুহাম্মদ উল্লাহ ও আহসান উল্লাহ। সবাই পড়ছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
সাঈদ আল নোমান বলেন, ‘আবিষ্কারের জন্য শুধু মেধা থাকলেই হয় না, পরিবেশেরও প্রয়োজন হয়। পড়ালেখার পাশাপাশি ছেলেমেয়েদের সৃষ্টিশীল কাজে উৎসাহিত করতে আমরা তাদের সেই ধরনের পরিবেশের দিকে অনেক মনোযোগী।’