থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-এর উদ্যোগে ‘সৃজনে, ছন্দে-আনন্দে ’ শিরোনামে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এক নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে।
২৬ অক্টোবর রোববার উদ্বোধনী দিন সন্ধে্য ছয়টায় প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রামের আহ্বায়ক ও শিক্ষাবিদ ড. অনুপম সেন। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় ‘নৃত্যচর্চা-এ সময়ের ছবি এবং আগামীর স্বপ্ন’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রবন্ধু উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া।
২৭ অক্টোবর সোমবার, সন্ধে্য সাতটায় টিআইসি মিলনায়তনে পরিবেশিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম প্রযোজনায় এবং প্রমা অবন্তীর নির্দেশনায় কাজী নজরুল ইসলামের কাব্য ও সংগীত নিয়ে কোলাজধর্মী নৃত্য পরিবেশনা ‘বাঁশরী ও তূর্য হাতে কবি’।
২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধে্য সাতটায় পরিবেশিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য মায়ার খেলা। বিজ্ঞপ্তি