রোভার স্কাউটের দীক্ষা ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বাহাদুরপুর রোভারপল্লিতে সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের তিন দিনের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৭ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত এই ক্যাম্পে ছিল নানা আয়োজন। নতুন সদস্যরা কলেজে স্কাউট সিলেবাস শেষ করার পর তাঁরা এই দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা ও কর্ণফুলী—এই পাঁচটি উপদলে বিভক্ত হয়ে তাঁরা বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। যার মধ্যে অন্যতম ছিল—সমাজসেবা, হাইকিং, ভিজিল, কিমস গেম ও বনকলা। মহাতাঁবু জলসা অনুষ্ঠানটি ছিল মনে রাখার মতো। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সব রোভার স্কাউট। ক্যাম্পে অংশ নেওয়া কলেজের সম্মান শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমীন আক্তার জানান, নিজেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে পেরে ধন্য মনে করছি। কারণ, স্কাউটিংয়ের মধ্যে নিজের দায়িত্ববোধ সম্পর্কে ভালোভাবে জানা যায়।বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া জানান, স্কাউটের আটটি মূলনীতি আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।এ ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থী শাহিনা আক্তার জানান, ‘নিজেকে যোগ্য করে তোলোর জন্য স্কাউটিংয়ে যোগ দিয়েছি।’ সবশেষে দীক্ষা গ্রহণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের এই বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শেষ হয়।