রোহিঙ্গাসংক্রান্ত আইন বদলাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাপক গণতন্ত্রমুখী রাজনৈতিক সংস্কার করেছেন মিয়ানমারের সাবেক জেনারেল থেইন সেইন। সম্প্রতি দেশটির গণমাধ্যমবিষয়ক প্রতিষ্ঠান ডেমোক্রেটিক ভয়েস অব বার্মার (ডিভিবি) সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। এর চুম্বক অংশ তুলে ধরা হলো:সংবিধান অনুযায়ী মিয়ানমারের পার্লামেন্টের ১৫ শতাংশ আসন সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত। এটা পরিবর্তন করার কোনো পরিকল্পনা আছে কি?সংবিধান পরিবর্তনের এখতিয়ার সরকারের নেই। এটি পার্লামেন্ট সদস্যদের বিষয়। জনগণ ওই প্রতিনিধিদের নির্বাচিত করে। তাই বলা যায়, এটা জনগণের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করছে। এ ব্যাপারে সরকারের কোনো মন্তব্য নেই। সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি রাজি হলে সরকারও এতে রাজি হবে।আমরা শুনেছি, আপনি গণমাধ্যমকে সত্যিই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। গণমাধ্যম সংস্কারের প্রক্রিয়া কীভাবে চলছে?গণমাধ্যমের স্বাধীনতার জন্য অনেক কিছু করা হয়েছে। গণমাধ্যমের কাজ দেখাশোনা করতে আমরা কয়েকটি কর্তৃপক্ষও করেছি। দুটি কথা মনে রাখতে হবে। এক, দেশের উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দুই, গণমাধ্যমের উচিত সরকারের দুর্বলতাগুলো খুঁজে বের করা। এ ছাড়া জনগণকে সঠিক তথ্য জানানোর দায়িত্ব গণমাধ্যমের। স্বাধীনতার সঙ্গে যুক্ত থাকে দায়িত্ববোধ। এটি হলে আমার বিশ্বাস, মিয়ানমারের গণমাধ্যম আরও উন্নতি করবে।মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাচ্ছে। কিন্তু একই সঙ্গে কাচিন ও রাখাইন রাজ্যে সংকট চলছে। এসব এলাকায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় আপনি কী ব্যবস্থা নিচ্ছেন?আমরা শান্তি-প্রক্রিয়ার মধ্যে আছি। ১১টি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ১০টির সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি হয়েছে। তবে অস্ত্রবিরতিই স্থায়ী শান্তির জন্য যথেষ্ট নয়। আরও আলোচনা করতে হবে। আমরা শিগগিরই রাজনৈতিক সংলাপে যাব। মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের সমস্যা রোহিঙ্গাদের নিয়ে। সমালোচকেরা বলছেন, এ জন্য ১৯৮২ সালের নাগরিকত্ব আইন দায়ী। আন্তর্জাতিক সম্প্রদায় এই আইনকে বেশি কঠোর বলে মনে করে। তারা মনে করে, এটা সংশোধন করা উচিত। আইনটি সংশোধনে সরকার বা পার্লামেন্টের কোনো পরিকল্পনা আছে কি?এই মুহূর্তে সরকারের এমন কোনো পরিকল্পনা নেই। এ ব্যাপারে পার্লামেন্টের মত কী, সেটা আমি জানি না। আর আমি যত দূর জানি, দেশকে রক্ষা করতেই এই আইন হয়েছে। নরওয়েতেও সাত বছর বাস করলে শর্ত সাপেক্ষে নাগরিক হওয়া যায়। তবে নরওয়ের সঙ্গে আমাদের পরিস্থিতি মিলবে না। আমি বিশ্বাস করি, এই নাগরিকত্ব আইন দেশকে রক্ষা করছে। আবার বলছি, এই আইন সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই।শেষ প্রশ্ন। ২০১৫ সালের নির্বাচনে কি আপনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আমরা শুনেছিলাম, আপনি অবসর নেবেন। আসলে আপনার পরিকল্পনা কী?আমাকে বারবার এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। উত্তরও দিয়েছি। বয়স ও স্বাস্থ্যগত কারণে ব্যক্তিগতভাবে আমি অবসর নিতেই চাইছি। কিন্তু আমি ঠিক জানি না, ভবিষ্যতে দেশ কীভাবে পরিচালিত হবে। তাই এটা নির্ভর করছে জনগণ কী চায়, তার ওপর। ব্যক্তিগতভাবে অবসর নিতে চাইলেও দেশের পরিস্থিতির ওপরই আমার সিদ্ধান্তের বিয়টি নির্ভর করছে। সূত্র: এশিয়া কলিংভাষান্তর: মাহফুজার রহমান