রোয়াংছড়ির স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎ সকসংকট কাটছে না
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে (কমপ্লেক্স) চিকিৎ সকসংকট কাটছে না। ১২ শয্যার এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন রোগী আসে ৯০ থেকে ১০০ জনের মতো। অথচ চিকিৎ সক আছেন মাত্র চারজন। এতে চিকিৎ সা নিতে আসা রোগীদের দুর্ভোগ বাড়ছে।জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের নয়টি পদের মধ্যে সাতটি পদই শূন্য। বর্তমানে কর্মরত চারজন চিকিৎ সকের মধ্যে দুইজন ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের চিকিৎ সক। ফলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি ব্যাহত হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের চিকিৎ সা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. অংসেইন সিং মারমা বলেন, স্বাস্থ্যকেন্দ্রে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ পদায়ন করা হয়েছিল। কিন্তু যোগদানের পর পরই প্রেষণে তিনি বান্দরবান সদর হাসপাতালে চলে যান। রোয়াংছড়ি থেকে তাঁর বেতন হলেও রোয়াংছড়ির মানুষ এই বিশেষজ্ঞকে দেখেননি।আলেক্ষ্যং ও নোয়াপতং ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের দুইজন চিকিৎ সককে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়োজিত করায় ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্য উপকেন্দ্রগুলোতে চারজন চিকিৎ সক থাকার কথা থাকলেও সপ্তাহে একজন মাত্র চিকিৎ সক রোগী দেখেন।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কেবল চিকিৎ সক নয়, হাসপাতালের অন্য বিভাগেরও প্রয়োজনীয় লোকবল নেই। সেবিকা মিনু প্রু মারমা জানান, ‘গত মাস থেকে ম্যালেরিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। ১৬ আগস্ট পর্যন্ত এ মাসে ১৪ জন ম্যালেরিয়া ও ১০ জন নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়ার্ড বয়, ফার্মাসিস্ট না থাকায় সব কাজ সেবিকাদের করতে হয়।’ প্রায় ১৫ কিলোমিটার দূরে খামতাংপাড়া থেকে নিউমোনিয়ায় আক্রান্ত দেড় বছরের মেয়েকে নিয়ে এসেছেন শেফালী তঞ্চ্যঙ্গা। তিনি বলেন, ‘এখানকার চিকিৎ সা মোটামুটি ভালো। তবে মাঝেমধ্যে বাইরের থেকে ওষুধ কিনতে হয়।’স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎ সক ডা. অঞ্জন দে বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স ও এক্স-রের ব্যবস্থা নেই। অনগ্রসর ও দরিদ্র আদিবাসী এলাকা হওয়ায় বেশির ভাগ রোগীর অভিভাবকের গাড়ি ভাড়া করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার সামর্থ্য নেই। এ জন্য অ্যাম্বুলেন্স না থাকার বিষয়টি একটি মানবিক-সংকট হয়ে দাঁড়িয়েছে।’ ডা. অঞ্জন আরও জানান, এক্স-রে যন্ত্র দীর্ঘদিন অব্যবহূত পড়ে থাকায় নষ্ট হয়ে গেছে। এ জন্য পদায়িত রেডিওলজিস্টের কাজ না থাকায় তাঁকে অন্যত্র বদলি করা হয়েছে। রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী মারমাও বলেছেন, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে কোনো চিকিৎ সক থাকতেন না। চিকিৎ সকেরা এখন সবাই একসঙ্গে না থাকলেও পালাক্রমে কর্মস্থলে থেকে চিকিৎ সাসেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে ইউনিয়ন উপকেন্দ্রের চিকিৎ সকেরাও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এসে কাজ করার কারণে তৃণমূল পর্যায়ের মানুষ আবারও আগের মতোই চিকিৎ সা থেকে বঞ্চিত হচ্ছেন।