র্যা ডিসন ব্লুতে ফ্রাইডে ফ্যামিলি ব্রাঞ্চ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র্যা ডিসন ব্লু চিটাগাং বে ভিউর এক্সচেঞ্জ রেস্তোরাঁর পাশে প্রতি শুক্রবার পরিবারের সব সদস্যকে নিয়ে সময় কাটানোর নতুন সেবা ‘ফ্রাইডে ফ্যামিলি ব্রাঞ্চ’ চালু করেছে। এটি উপভোগ করতে প্রতিজনের জন্য সব ট্যাক্স, ভ্যাটসহ খরচ পড়বে ৩৫০০ টাকা। সাত থেকে ১২ বছরের শিশুদের ৫০ শতাংশ এবং ছয় বছর পর্যন্ত শিশুদের পুরোটাই ছাড়। এ আয়োজনে রয়েছে রকমারি স্যুপ, নানা পদের সালাদসহ দেশি-বিদেশি নানা খাবার। শিশুদের জন্য থাকবে চলচ্চিত্র ও জাদু প্রদর্শনী। বিস্তারিত জানতে যোগাযোগ: ০৩১ ৬১৯৮৫৫। বিজ্ঞপ্তি