র্যাডিসনে আরবি খাবার নিয়ে আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকা হোটেল র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ আরবের খাবার নিয়ে বিশেষ ব্যুফে ডিনারের আয়োজন করেছে। ডিনারে থাকছে রোস্টেড ল্যাম্ব ওজি উইথ কেবাসা, মুতাবলে, হুম্মাস, খেবাসা রাইস, চিকেন মুকবাস, চিকেন মলোখিয়া, অ্যারাবিক স্টাইল বিফ স্টেক, ফিশ গ্রিলসহ নানা পদের খাবার। ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ব্যুফে ডিনারে আরবের খাদ্য উৎসব চলবে। ডিনারে অংশ নিতে হলে ভ্যাটসহ জনপ্রতি খরচ পড়বে ২ হাজার ৯৫০ টাকা। অগ্রিম বুকিং দিলে মিলবে ১০ শতাংশ ছাড়। বিজ্ঞপ্তি।