লংকাবাংলা ফাইন্যান্স ও কেডিএস প্রপার্টিজের সমঝোতা চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও কেডিএস প্রপার্টিজের মধ্যে সম্প্রতি সমঝোতা চুক্তি সই হয়েছে। লংকাবাংলার আগ্রাবাদ শাখার প্রধান মো. সোলেমান হোসেন ও কেডিএস প্রপার্টিজের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষেÿ চুক্তিতে সই করেন।
এই চুক্তির মাধ্যমে কেডিএসের গ্রাহকেরা সহজ শর্তে লংকাবাংলা ফাইন্যান্স থেকে ঋণসুবিধা পাবেন। এ ছাড়া কেডিএসের অ্যাপার্টমেন্ট ও কমার্শিয়াল স্পেস কেনার জন্য লংকাবাংলার গ্রাহকেরা বিশেষ ছাড় পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলার ব্যবস্থাপক এম জোবায়ের খান, কেডিএসের ব্যবস্থাপক রনজিত বিশ্বাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।