লংকাবাংলা ফাইন্যান্স ও ফিনলে প্রপার্টিজের সমঝোতা চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও ফিনলে প্রপার্টিজ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এতে লংকাবাংলার পক্ষে হেড অব আগ্রাবাদ ব্রাঞ্চ মো. সোলেমান হোসেন ও ফিনলে প্রপার্টিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোফাখ্খারল ইসলাম সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স ও ফিনলে প্রপার্টিজের কর্মকর্তারা।
এই চুক্তির মাধ্যমে ফিনলে প্রপার্টিজের গ্রাহকেরা সহজ শর্তে ও বিশেষ সুবিধায় লংকাবাংলা ফাইন্যান্স থেকে হোম ও মর্টগেজ ঋণ সুবিধাদি পাবেন এবং ফিনলে প্রপার্টিজ লিমিটেড থেকে অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনা কেনার জন্য লংকাবাংলার কর্মকর্তারা বিশেষ ছাড় পাবেন। বিজ্ঞপ্তি।