লংবিচ হোটেলের সঙ্গে চবি ৩১ ক্লাবের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাচ ৩১ ক্লাব লিমিটেডের সঙ্গে কক্সবাজারের লংবিচ হোটেল ও ঢাকার লংস্যুটের করপোরেট চুক্তি সম্পাদিত হয়েছে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কাজীর দেউড়ির ৩১ ক্লাব কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে এ চুক্তি সম্পাদিত হয়। এতে ক্লাবের পক্ষে সভাপতি রমিজ আহমেদ এবং লংবিচ হোটেলের পক্ষে ব্যবসা উন্নয়ন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ৩১ ক্লাবের আজীবন সদস্যরা বিশেষ ছাড়ে হোটেল দুটিতে থাকা, খাওয়া এবং অন্যান্য সুবিধা নিতে পারবেন। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি ৩১ ক্লাবের সহসভাপতি কাজী কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদ উল্লাহ, নির্বাহী সদস্য এরশাদুর রহমান সিদ্দিকী আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি