লক্ষ করুন দর্শকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ক্রিকেট মাঠের খেলোয়াড় আর গ্যালারির দর্শকদের মধ্যে কোনো দূরত্ব ছিল না। ইচ্ছে করলেই যে কেউ গ্যালারি থেকে মাঠে দৌড় দিয়ে প্রিয় ক্রিকেটারের সঙ্গে হাত মিলিয়ে আসত। আবার ফিল্ডিংয়ের সময় গ্যালারির কাছাকাছি কোনো ক্রিকেটার এলেই তাঁকে ছুঁয়ে দেখার সুযোগ ছিল। এখন পাল্টে গেছে সেই দিন।স্টেডিয়াম গ্যালারিতে বসে বিশ্বকাপের খেলা দেখতে হলে নিয়মকানুন জানা থাকতে হবে। ক্রিকেটের বিশ্বসংস্থা আইসিসি এসব আইনকানুন তৈরি করেছে। শুধু বৈধ টিকিট প্রদর্শনের মাধ্যমে ভেন্যুতে প্রবেশাধিকার দেওয়া হবে। আইসিসি ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল (আইডিআই) যেকোনো আয়োজক অথবা দায়িত্বরত আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা টিকিটের অর্থ ফেরত না দেওয়া ছাড়া যেকোনো ব্যক্তির ভেন্যুতে প্রবেশাধিকার প্রত্যাখ্যান করতে পারবে। যুক্তিসঙ্গত কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : বৈধ টিকিট উপস্থাপনে ব্যর্থ হওয়া। নিয়মাবলী লঙ্ঘন করা। দায়িত্বরত কর্মকর্তার নির্দেশনা মানতে ব্যর্থ হওয়া। খেলার মাঠসহ ভেন্যুর সংরক্ষিত স্থানে বিনা অনুমতিতে প্রবেশ করা। নিষিদ্ধ বস্তু বহন করা। মদ ও এ্যালকোহল মিশ্রিত ও নেশাজাতীয় দ্রব্য ভেন্যুতে আনা যাবে না। টিকিট বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে হস্তান্তর বা ব্যবহার করা যাবে না। টিকিটধারী ভেন্যুতে অথবা ভেন্যুর আশপাশে কোনো রকমের বাজি ধরতে পারবে না। টিকিটে ব্যবহূত ট্রেডমার্ক লোগো ইত্যাদি ব্যবহার অথবা নকল করতে পারবে না। অনুমতিবিহীন লটারি প্রতিযোগিতা অথবা বাণিজ্যিক কাজে টিকিট ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। কোনো ক্যান, ছিপিযুক্ত বোতল, কাঁচের বোতল, বাঁশি, আগ্নেয়াস্ত্র, লেজার পয়েন্টার বিস্ফোরক পদার্থ (পটকা) এবং বিসিবির গেইটে নিয়োজিত নিরাপত্তারক্ষীদের কাছে বিপজ্জনক মনে হয় এমন জিনিস বহনকারী ভেন্যুতে প্রবেশ করতে পারবে না। টিকিটের ‘বার কোড’ নষ্ট হলে বা করার চেষ্টা করলে টিকিট বাতিল বলে গণ্য হবে। ম্যাচ শুরু হওয়ার পর কোনো কারণে পরিত্যক্ত হয়ে গেলে সেই ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে না এবং টিকিটটি ব্যবহূত বলে ধরে নেওয়া হবে। টিকিটধারী কোনো প্রকার সেবা অথবা পণ্য স্টেডিয়ামে বিক্রি করতে পারবে না। যেকোনো প্রকার বিপজ্জনক আচরণ, কটুকথা, গালিগালাজ, অশ্লীল অথবা বৈষম্যমূলক কথার কারণে স্টেডিয়াম থেকে বহিষ্কার করা হবে, প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্টেডিয়াম থাকবে ধুমপানমুক্ত এলাকা। পতাকা আনা যাবে কিন্তু কাঠি নিষিদ্ধ। গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট পার্কিং জোন থাকবে। জার্সি, টি-শার্ট, আইসিসি পার্টনারদের সাথে যে বিরোধপূর্ণ লোগো আছে তা পরিধান করা যাবে না। অশোভন পতাকা, ব্যানার নিষিদ্ধ। চিকিৎসকের নির্দেশবিহীন ওষুধ নিষিদ্ধ।