লক্ষণ দেখে যায় চেনা
যদি দেখেন—
: একই এলাকায় বাস করা সত্ত্বেও যাকে আগে কখনো দেখেননি, শুধু নাম শুনেছেন, ইদানীং এলাকায় তাকে ঘন ঘন দেখা যাচ্ছে।
: মার্সিডিজ ছাড়া যিনি আগে চলতেই পারতেন না, তিনি ইদানীং পায়ে হেঁটে চলাচল করছেন।
: এসি ছাড়া যিনি থাকতেই পারতেন না, ইদানীং তিনি গরমের মধ্যে ঘেমে ফুটপাতের চায়ের দোকানে অন্য সবার সঙ্গে আড্ডা দিতে দিতে চা খাচ্ছেন।
: ঈদের দিন না হওয়ার পরও তিনি রাস্তাঘাটে যাকেই পাচ্ছেন তার সঙ্গেই কোলাকুলি করছেন,
কুশল বিনিময় করছেন।
: এত দিন যিনি রাস্তাঘাটে কলার ছিলকা, সিগারেটের টুকরা ফেলতেন, সেই তিনিই রাস্তায় পড়ে থাকা ময়লা–আবর্জনা তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলছেন।
: গরিব–দুঃখীদের দুঃখের গল্প শোনামাত্রই ইদানীং তাঁর চোখে পানি চলে আসছে, পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা–পয়সা দিয়ে সাহায্য করছেন।
: মাউথপিস হাতে পেলেই তিনি ননস্টপ কথা বলা শুরু করছেন এবং একের পর এক
অলীক স্বপ্ন দেখাচ্ছেন।
এসব লক্ষণ যার মধ্যে দেখা যাবে, কোনো ধরনের দ্বিধা ছাড়াই বুঝে নেবেন আসন্ন নির্বাচনে তিনি একজন প্রার্থী। এলাকার উন্নয়ন করতে তিনি জীবনবাজি রাখতে চান, শুধু মূল্যহীন আপনার মহামূল্যবান ভোটটা তাঁর একান্ত প্রয়োজন।