লক্ষণ দেখে যায় চেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যদি দেখেন—
. এলাকার সবচেয়ে নামীদামি ব্যক্তিরা ইদানীং আপনার খোঁজখবর নেওয়া শুরু করেছে, আপনি ভালো আছেন না মন্দ আছেন, তা নিয়ে মাথা ঘামাচ্ছে।
. চায়ের দোকানে চা–সিগারেট খাওয়ার পর দেখেন বিলটা আপনার অজান্তেই জনৈক ‘জামাল’ ভাইয়ের নামে পরিশোধ হয়ে গেছে।
. আপনার বাসার সামনে ময়লা পড়ে ছিল অথচ একদল ছেলে এসে ‘অমুক’ ভাইয়ের কথা বলে ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে গেছে।
. আপনার বাসায় কোনো আনন্দের উপলক্ষ নেই, তারপরও কোনো না কোনো ভাইয়ের কল্যাণে আপনার বাসায় ২–৩ কেজি মিষ্টি পৌঁছে গেছে।
. আপনি ছাপোষা মানুষ। অথচ চলতি পথে নাম না জানা অনেকেই আপনার সঙ্গে করমর্দন কিংবা কোলাকুলি করা শুরু করে দিয়েছে।
যদি আপনাকে ঘিরে এ রকম ঘটনা ঘটতে থাকে তাহলে বুঝে নেবেন আপনি আর কেউ নন! আপনি হলেন সিটি করপোরেশনের নির্বাচনী এলাকার একজন সম্মানিত ভোটার। জি, আপনাকেই খুঁজছে প্রার্থীর দল!