লক্ষ্মীছড়িতে বিনা মূল্যে চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় দুই দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। গত ২৬ ও ২৭ এপ্রিল লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এলাকায় আয়োজিত শিবিরে চিকিৎসাসেবা দেওয়া হয় দুই শতাধিক রোগীকে। তাঁদের মধ্যে ২০ জন রোগীর চোখের ছানির অস্ত্রোপচার করা হয়। চক্ষুশিবির আয়োজন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন গুইমারা ২৪ ফিল্ড আর্টিলারি ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান। বক্তব্য দেন লক্ষ্মীছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ নুরুল আমিন, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী প্রমুখ।