লক্ষ্য যখন বিশ্বভারতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিনিকেতনের বিশ্বভারতী এমন একটি শিক্ষায়তন, যেখানে শিশুশ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষালাভের সুযোগ রয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও এখানে লেখাপড়া করেন। বিশ্বভারতীর নানা পাঠক্রম আর ভর্তির বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে বোরবার বিকেলে খোলামেলা কথা বলেছেন বিশ্বভারতীর প্রধান জনসংযোগ কর্মকর্তা অমিতাভ চৌধুরী। আরও কথা বলেছেন বাংলাদেশের ছাত্র শফিকুল ইসলাম ও কনিকা রুদ্র।বিশ্বভারতীর পাঠক্রমবিশ্বভারতীতে শিশুশ্রেণী থেকে স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত রয়েছে পড়ার ব্যবস্থা। এখানে রয়েছে শিশুদের পড়াশোনার জন্য আনন্দ পাঠশালা আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়াশোনার জন্য রয়েছে পাঠ ভবন। এ ছাড়া রয়েছে কলেজ অব হিউম্যানিটিজের জন্য বিদ্যা ভবন ও ভাষা ভবন, কলেজ অব সায়েন্সের জন্য শিক্ষা ভবন, কলেজ অব ফাইন আর্টসের জন্য কলা ভবন, কলেজ অব মিউজিকের জন্য সংগীত ভবন, টিচার্স ট্রেনিংয়ের জন্য রয়েছে বিনয় ভবন, কৃষিবিদ্যার জন্য রয়েছে পল্লীশিক্ষা ভবন আর প্রাথমিক স্কুলের শিক্ষকদের জন্য রয়েছে শিক্ষাচর্চা ভবন। এখানে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ানো হয় বাংলা মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয় স্তরে ইংরেজি মাধ্যমে।পাঠ ভবনপাঠ ভবনে ভর্তি হতে পারে দ্বিতীয় শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীরা। নভেম্বর-ডিসেম্বর মাসে এই ভবনে ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয় বিভিন্ন সংবাদপত্রে। পাঠ ভবনের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হোস্টেল। বাংলাদেশি ছাত্রছাত্রীরাও এখানে ভর্তি হতে পারে। এখানে পাঠদান হয় বাংলা মাধ্যমে। ক্লাস হয় এখনো সেই গুরুকুলের ধাঁচে, আম্রকুঞ্জের বিভিন্ন গাছের তলায়। এ জন্য গাছের তলায় বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে বালু, সিমেন্ট দিয়ে বসার বেঞ্চও। বর্ষা নামলে অবশ্য ক্লাস নেওয়া হয় শ্রেণীকক্ষে। এখানের ছাত্রছাত্রীর ভর্তির পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বিদ্যা ভবন ও ভাষা ভবনএই দুটি পৃথক ভবনে পড়ানো হয় বাংলা, সংস্কৃত, ইংরেজি, হিন্দি, ওড়িয়া, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, দর্শন, তুলনামূলক ধর্মতত্ত্ব এবং গণিতশাস্ত্রে তিন বছরের বিএ অনার্স কোর্স। আরও পড়ানো হয় চীনা ভাষা ও সংস্কৃতি, তিব্বতি ভাষা, জাপানি ও পার্শিয়ান ভাষার বিএ অনার্সের চার বছরের কোর্স। পড়ানো হয় সাংবাদিকতা ও গণযোগাযোগসংক্রান্ত দুই বছরের এমএ কোর্স । আরও পড়ানো হয় বিভিন্ন ভাষার দুই বছরের সার্টিফিকেট কোর্স ও এক বছরের ডিপ্লোমা কোর্স। ভাষা শিক্ষার বিষয়জার্মান, ইতালীয়, রুশ, চীনা, তিব্বতি, ফরাসি, অসমিয়া, মারাঠি, তামিল, সাঁওতালি, ওড়িয়া, হিন্দি, আরবি, ফার্সি, বাংলা, উর্দু এবং জাপানি। বিদ্যা ভবনের পাঠক্রমে ভর্তি হতে হলে উচ্চমাধ্যমিকে ৪৫ থেকে ৬০ নম্বর পেতে হয়। আর সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে শতকরা ৪৫ থেকে ৫৫ নম্বর। শিক্ষা ভবনএখানে পড়ানো হয় বিএসসি অনার্সের তিন বছরের কোর্স। বিষয়: পদার্থবিজ্ঞান, রসায়ন, অঙ্কশাস্ত্র, জুয়োলজি, বোটানি, পরিসংখ্যান এবং কম্পিউটার সায়েন্স। বিএসসির সব বিষয়ই এমএসসিতে পড়ানো হয়। এমএসসির কোর্স দুই বছরের।এমসিএ বা মাস্টার অব কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়ানো হয় তিন বছরের কোর্স। বিএসসি অনার্সে ভর্তি হতে হলে প্রয়োজন শতকরা ৬০ থেকে ৭০ ভাগ নম্বর আর এমএসসিতে প্রয়োজন শতকরা ৫৫ নম্বর।বিনয় ভবনএখানে পড়ানো হয় এক বছরের বিএড কোর্স এবং দুই বছরের এমএড কোর্স। আছে এখানে দুই বছরের ফিজিক্যাল এডুকেশনের তিন বছরের বিপিই কোর্স এবং দুই বছরের এমপিইর কোর্স।কলা ভবনরয়েছে এখানে চার বছরের বি-ফাইন এবং ডিপ্লোমা ও দুই বছরের এম-ফাইন কোর্স। বিষয়: পেইটিং, ভাস্কর্য, গ্রাফিক আর্টস, আর্ট হিস্টরি এবং টেক্সটাইল ও সিরামিক ডিজাইন। এ ছাড়া রয়েছে ডিজাইনের ওপর দুই বছরের সার্টিফিকেট কোর্স। শতকরা ৪৫ থেকে ৫৫ নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারে ভর্তির জন্য। সংগীত ভবনএখানে পড়ানো বা শেখানো হয় রবীন্দ্রসংগীত, ভারতীয় উচ্চাঙ্গসংগীত, যন্ত্রসংগীত যেমন সেতার, এস্রাজ, তবলা, খাখোয়াজ, মণিপুরি ও কথাকলি নৃত্য এবং নাটক। বি-মিউজিক তিন বছরের কোর্স এবং এম-মিউজিক দুই বছরের কোর্স। এ ছাড়া রয়েছে সিনিয়র সার্টিফিকেট কোর্স। উচ্চমাধ্যমিকে শতকরা ৪৫ নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হতে পারেন। আর এম-মিউজিকের জন্য বি-মিউজিকে শতকরা ৫৫ নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন।পল্লীশিক্ষা ভবনএখানে বিএসসি এগ্রিকালচারের চার বছরের অনার্স কোর্স এবং এমএসসি এগ্রিকালচারের দুই বছরের কোর্স পড়ানো হয়। বিষয়: এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, পান্ট প্রটেকশন, এগ্রিকালচারাল এক্সটেনশন, হর্টিকালচার, অ্যাগ্রো কেমিস্ট্রি এবং সোশ্যাল সায়েন্স। বিএসসিতে ভর্তি হতে প্রয়োজন উচ্চমাধ্যমিকে আর এমএসসিতে ভর্তি হতে প্রয়োজন বিএসসি (এগ্রিকালচার) অনার্সের শতকরা ৬০ নম্বর ।ভর্তি প্রক্রিয়াসব বিষয়েই বাংলাদেশি ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার জন্য বিবেচিত হয়। প্রতিবছর ভারতের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় বিশ্বভারতীর বিভিন্ন কোর্সে (বিদ্যালয় বাদে) ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডেও দেওয়া হয় ওই বিজ্ঞপ্তি। এবার ২৯ মে থেকে শুরু হবে বিভিন্ন বিভাগের ভর্তি পরীক্ষা। ভর্তির আবেদনপত্র জমা দেওয়া যাবে ভারতের ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া বা ইউবিআইর মাধ্যমেও। আবেদনপত্র বিশ্বভারতীর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি করানো হয়। ভর্তিসংক্রান্ত ব্যাপারে বিশ্বভারতীর ডেপুটি রেজিস্ট্রারের (একাডেমি অ্যান্ড রিসার্চ) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায় ডাকযোগে বা ফোনে। ঠিকানা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ডাকঘর: শান্তিনিকেতন, জেলা: বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত, পিন: ৭৩১২৩৫, ফোন: পিএবিএক্স: ০০৯১-৩৪৬৩-২৬২৭৫১ থেকে ছয়টি লাইন। আর ই-মেইলে যোগাযোগ করা যাবে: [email protected] আর ওয়েবসাইট হলো: www.visva-bharati.ac.in বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যবাংলাদেশি ছাত্রছাত্রীরা এখানের সব বিভাগে পড়ার সুযোগ পেয়ে থাকে। নির্দিষ্ট সময়ে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে পারে। তা ছাড়া ভর্তির ফরম বিশ্বভারতীর ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও সংগ্রহ করতে পারে ছাত্রছাত্রীরা। সাধারণত দুই ধরনের ছাত্রছাত্রী এখানে ভর্তির সুযোগ পায়। এক. ভারত সরকারের বৃত্তি নিয়ে ভর্তি হওয়া যায় এখানে। ভারতের আইসিসিআর প্রতিবছর ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বাংলাদেশি ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে থাকে। আর সেলফ ফিন্যান্স বা নিজস্ব খরচ নির্বাহের আওতায় যে কেউ ভর্তির জন্য আবেদন করতে পারে।এখানে ছাত্রদের থাকার জন্য আছে ইন্টারন্যাশনাল ছাত্রাবাস। কিন্তু আসনসংখ্যা খুব কম। ২২টি। এখন এই হোস্টেলে ১৫ জন বাংলাদেশি ছাত্র থাকে। এ ছাড়া ছাত্রদের বিভিন্ন বেসরকারি মেস রয়েছে। অন্যদিকে, ছাত্রীদের জন্য রয়েছে ইন্টারন্যাশনাল গার্লস হোস্টেল। এখানেও আসনসংখ্যা সীমিত—২২টি। এর মধ্যে ২০ জন বাংলাদেশি। বাকি দুজন ভিয়েতনাম ও একজন মরিসাসের। হোস্টেল ছাড়াও বেশ কজন বাংলাদেশি ছাত্রী রয়েছে শান্তিনিকেতনের বেসরকারি হোস্টেল বা মেসে। আর শিশুশ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হোস্টেলের ব্যবস্থা।বিভিন্ন বিভাগে ভর্তির জন্য রয়েছে আলাদা আলাদা খরচ। তবে ভর্তির খরচ মোটামুটি ভারতীয় রুপিতে পাঁচ থেকে সাত হাজার রুপি। মাসিক বেতন ২০০ রুপির মতো। আর হোস্টেলের মাসিক ভাড়া মাত্র ২০০ রুপি।বিশ্বভারতীতে পড়তে আগ্রহী বাংলাদেশের ছাত্রছাত্রীরা ভর্তি, হোস্টেলে থাকা ও অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা পেতে পারেন বিশ্বভারতীর বন্ধুসভার ভাইবোনদের কাছ থেকে। এ ব্যাপারে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন বিশ্বভারতী বন্ধুসভার সহসভাপতি সফিকুল ইসলামের (ফোন: ০০৯১-৯৫৬৩১-৩১৩১৩) সঙ্গে।