লবণ

  • বিশ শতকের শুরু পর্যন্ত এক পাউন্ড লবণের বার মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো বর্তমান ইথিওপিয়াতে।
  • মধ্যযুগে বিশ্বের অনেক অঞ্চলে লবণের দাম এতই বেশি ছিল যে লবণকে ‘সাদা সোনা’ হিসেবে ডাকা হতো।
  • তুরস্কের বিবাহরীতিতে নাকি বিয়ের অনুষ্ঠানে কনে বরের কফিতে লবণ মিশিয়ে দেন। বর যদি সেই কফি পান করেন তাহলে তাঁকে দায়িত্বশীল হিসেবে মেনে নেওয়া হয়।
  • তাপমাত্রা পরিমাপের ফারেনহাইট স্কেলে যে শূন্যমান ধরা হয় তা আসলে লবণাক্ত বরফের তাপমাত্রাকে ভিত্তি করে গণনা করা হয়। ফারেনহাইট স্কেলের উদ্ভাবক ড্যানিয়েল ফারেনহাইটের গবেষণাগারে লবণাক্ত বরফই ছিল সবচেয়ে ঠান্ডা।
  • সারা পৃথিবীতে যত লবণ উৎপাদন হয় তার ৭ ভাগ মাত্র মানুষ খাবার হিসেবে ব্যবহার করে। আর বাকি ৯৩ শতাংশ রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়।
  • পিংক রক সল্টকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি লবণ। হিমালয় পর্বতমালার এই পাথুরে লবণে ৮৪ রকমের প্রাকৃতিক খনিজের উপস্থিতি পাওয়া যায়।
  • মানবদেহে ৪ থেকে ৬ আউন্স লবণ পাওয়া যায়।
  • খ্রিষ্টপূর্ব ২২০০ সালে চীনা সম্রাট ইউ লবণ চাষের ওপর প্রথম কর আরোপ করেন।
  • ইংরেজরা লবণের ওপর কর আরোপ করলে তার প্রতিবাদে মহাত্মা গান্ধী ৪০০ কিলোমিটার হেঁটেছিলেন।
  • জাপানে শতবর্ষের বেশি সময় ধরে নাট্যমঞ্চে প্রদর্শনীর আগে লবণ ছিটানোর চল আছে। বিশ্বাস করা হয় এতে অমঙ্গল দূর হয়।

লিস্টভার্স ও এক্সপ্রেস অবলম্বনে