লবণচাষিদের স্বার্থরক্ষায় সব করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া বলেছেন, ‘সাংবাদিকতা একটি মহত্ পেশা। মুক্তিযুদ্ধের চেতনা শাণিত করেছিলেন সাংবাদিকেরা। এই পেশা, সভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে যায়।’ মন্ত্রী লবণচাষিদের স্বার্থরক্ষায় সব কিছু করার আশ্বাস দেন।’ ১৩ জানুয়ারি রাতে বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, রেহেনা বেগম, ছালামতুল্লাহ প্রমুখ।