ললিতকলা একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে গত ২৮ আগস্ট প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে চকরিয়া ললিতকলা একাডেমি। চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র জাহেদুল ইসলাম, একাডেমির নির্বাহী পরিচালক ঈমাম হোছাইন, পরিচালক মুজিবুর রহমান প্রমুখ। —চকরিয়া প্রতিনিধি