লস অ্যাঞ্জেলেস সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের নামাজে আগত বাংলাদেশিরা
ঈদের নামাজে আগত বাংলাদেশিরা

ঈদ উদ্যাপন: যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্যে লস অ্যাঞ্জেলেসপ্রবাসী বাংলাদেশিরা ২৮ জুলাই সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেছেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকার শ্যাটো রিক্রেয়েশন সেন্টারে এদিন ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথমবার নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয়বার সাড়ে আটটায়।
ইসলামিক সেন্টার অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ঈদের নামাজের আয়োজন করে। লস অ্যাঞ্জেলেসপ্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশি এতে যোগ দেন। অনেক নারীও ঈদের নামাজ পড়েন। তাঁদের জন্য আলাদা ভাবে নামাজের ব্যবস্থা করা হয়। নামাজ শেষে সবাই কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে এক খণ্ড বাংলাদেশের ছবিই দৃশ্যমান হয়।