লস অ্যাঞ্জেলেসে দুর্গাপূজা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা বেশ জাঁকজমকের সঙ্গে দুর্গাপূজা উদ্যাপন করেছে। এর আয়োজন করে সনাতন বেঙ্গলি সোসাইটি অব ক্যালিফোর্নিয়া। এটি ছিল সোসাইটির ১২তম দুর্গোত্সবের আয়োজন। স্থানীয় ভারত সেবাশ্রম সংঘে এই পূজা অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই পূজায় পুরোহিত্য করেন কমলেন্দু গাঙ্গুলী। তাঁকে সহযোগিতা করেন প্রতীমা গাঙ্গুলী।

পূজা উপলক্ষে প্রতিদিন আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে ভারতের জি বাংলা সা-রে-গা-মা-পা চ্যাম্পিয়ন শিল্পী শোভন গাঙ্গুলী ও কুনাল সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনা দর্শকেরা উপভোগ করে। এ ছাড়া কৃষ্ণা পালের পরিচালনায় স্থানীয় শিল্পী ও শিশু-কিশোরদের পরিবেশনাও সবার দৃষ্টি আকর্ষণ করে।
এবারের পূজায় প্রচুর লোক সমাগম হয়। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হওয়ায় সংগঠনের সভাপতি তপন চৌধুরী ও সাধারণ সম্পাদক গৌতম রায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

এই দুর্গোত্সব সফল করতে যাঁরা সহযোগিতা করেন তাঁরা হলেন, পরিতোষ মজুমদার, প্রদীপ মজুমদার, প্রদীপ চৌধুরী, দীলিপ পাল, তুলসী সাহা, বিদ্যুত্ দে, অমৃত বিবেক সরকার, অনুপম বিশ্বাস, শ্যামল মজুমদার, বিমল অধিকারী, হাসি অধিকারী, সীমা মজুমদার, শিশির চক্রবর্তী, প্রদীপ পাল, নবারুণ পাল, অরবিন্দু মজুমদার প্রমুখ।
১২ অক্টোবর একই স্থানে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হবে।
তপন দেবনাথ
লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র