লস অ্যাঞ্জেলেসে বঙ্গবন্ধুকে স্মরণ

গত ১০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের হাভার্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকলে বিনম্র শদ্ধায় তাঁকে এবং ১৫ আগস্টে নিহত সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পবিত্র কোরআন, বাইবেল ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মোস্তাইন দারা বিল্লাহ।
সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শওকত চৌধুরী, আল-আমীন বাবু, এম কে জামান, ফিরোজ আলম, আমিনুল ইসলাম, জিয়া ইসলাম, শাহ আলম খান চৌধুরী, মো. শাহজাহান, শাহ আলম, মমিনুল হক বাচ্চু, টিয়া হাবিব প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধুর অপরসীম ত্যাগ ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে সমার্থক হিসেবে বর্ণনা করেন। বিশেষ অতিথি মোস্তাইন দারা বিল্লাহ ১৯৮৪ সালের ১৫ আগস্ট টুঙ্গি পাড়ায় জাতীয় শোক দিবস পালনের স্মৃতি রোমন্থন করেন। প্রধান অতিথি রকিবুল হাসান সাবেক যুগোশ্লাভিয়ার মার্শাল টিটোর উদ্ধৃতি দিয়ে বঙ্গবন্ধুকে হিমালয়ের সঙ্গে তুলনা করেন।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুর রহমান। উপস্থাপনা করেন ডা. রবি আলম ও তোফাজ্জল জাহান কাজল।
শেষ পর্বে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট নিহত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শাহ আলম খান চৌধুরী। অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসপ্রবাসী বিপুল সংখ্যক বাঙালি উপস্থিত ছিলেন। কালিফোর্নিয়া আওয়ামী লীগ এই স্মরণ সভার আয়োজন করে।
তপন দেবনাথ
লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র