লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ ও ৩১ আগস্ট (লেবার ডে উইকঅ্যান্ড) শনি ও রোববার লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ মেলা অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই মেলা হবে বাংলাদেশি অধ্যুষিত এলাকার শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে। মেলায় রকমারী বিভিন্ন সামগ্রী ও খাবারের স্টল থাকবে।

বাংলাদেশ মেলায় বাংলাদেশের কয়েকজন সংগীত শিল্পী যোগদান করবেন। তাঁরা হলেন রুমানা মোর্শেদ কনকচাঁপা, অ্যান্ড্রু কিশোর, পার্থ বড়ুয়া প্রমুখ। স্থানীয় শিল্পীরাও সংগীত ও নৃত্য পরিবেশন করবে।

আয়োজকরা জানিয়েছেন মেলার প্রবেশমূল্য পাঁচ ডলার। প্রবেশ টিকেট দিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র্যাফেল ড্রর প্রথম পুরস্কার ঢাকা-লস অ্যাঞ্জেলেস যাওয়া আসার টিকেট। অন্যান্য পুরস্কার বিগ স্ক্রীন টিভি ও গ্যালাস্কি ট্যাব। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মেলায় প্রবেশে টাকা লাগবে না।

মেলা আয়োজন করবে লস অ্যাঞ্জেলেস লিটল বাংলাদেশ কমিউনিটি।

তপন দেবনাথ

লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র