লস অ্যাঞ্জেলেসে হবে দুর্গাপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির নেতারা
সংবাদ সম্মেলনে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির নেতারা

অন্যান্য বছরের মতো এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় আলাদীন রেস্টুরেন্টে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আগামী ৩, ৪ ও ৫ অক্টোবর অনুষ্ঠেয় দুর্গাপূজার বিভিন্ন বিষয়ের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামল নাথ, তাপস নন্দী, ঘনশ্যাম আচারিয়া, বিপুল সাহা, অমর হালদার, সঞ্চয় ঘোষসহ আরও অনেকে।
তিন দিনের এই দুর্গোৎসবে থাকবে নানা ধরনের পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী তপন মোদক, সজীব মোদক, শান্তনু ভৌমিক, পপি মোদক, পলি চৌধুরী ও রাখি দাস।
লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি-অধ্যুষিত এলাকা কমনওয়েলথ অ্যালিমেন্টারি স্কুলে এই শারদ উৎসব অনুষ্ঠিত হবে। সর্বজনীন এই দুর্গোৎসবে সবাইকে হিন্দু সোসাইটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

তপন দেবনাথ
লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র