ঈদ শপিংয়ে লা রিভের গিফট ভাউচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা রিভের পোশাকে সেজেছেন মডেলরা
লা রিভের পোশাকে সেজেছেন মডেলরা

জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভে চলছে ঈদ উত্সব। ঈদ উপলক্ষে লা রিভ দিচ্ছে আকর্ষণীয় গিফট ভাউচার অফার।
দুই হাজার ৫০০ টাকার কেনাকাটায় ২০০ টাকার এবং তিন হাজার ৫০০ টাকার কেনাকাটায় ৩০০ টাকার গিফট ভাউচারের অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। লা রিভ থেকে পরবর্তীতে কেনাকাটার সময় এই গিফট ভাউচার ব্যবহার করা যাবে।
লা রিভের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ সংগ্রহে এবার ছেলেদের জন্য রয়েছে নতুন ও ভিন্নধর্মী ডিজাইনের পাঞ্জাবী, পাজামা শার্ট, ডেনিম প্যান্ট, পোলো, টি-শার্ট ইত্যাদি, মেয়েদের জন্য সেলোয়ার কামিজ, ফতুয়া, টিউনিক, টপ, ডেনিম ও হারেম প্যান্ট। বাচ্চাদের জন্য রয়েছে চমত্কার সংগ্রহ।
লা রিভের ঈদ কালেকশন এখন লা রিভ স্টোরে এবং একই সাথে অনলাইন শপিং করতে পারেন www.lerevecraze.com থেকে।