প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরদার! আমার সঙ্গে হিসাব করে কথা বলবেন!
আপনি কি অ্যাকাউনট্যান্ট?
: ভাই, এই খুশিতে একটা পার্টি দেন।
: আওয়ামী লীগ না বিএনপি?
: ভাই সাহেব, আপনার হাতে ভালো কোনো পাত্র আছে?
: হাতে তো নাই, বাসায় স্টিল, পোর্সেলিন আর কাচের আছে অনেকগুলো।
: তুমি আমার সাত রাজার ধন।
: সেটা আনুমানিক কত ডলার হতে পারে?

কে কে বাড়ির কাজ করোনি, দাঁড়াও!
স্যার, আমাদের বাড়ির কাজ তো মন্টুর মা করে।

দেখ সোহান, সবকিছুর একটা লিমিট আছে!
কিন্তু আমার ইন্টারনেট ডেটা প্যাক তো আনলিমিটেড, শায়লা!
: তুমি তো দিন দিন শুকিয়ে যাচ্ছ!
: আমি কবে ভেজা ছিলাম?
চাঁদা দেন, আমরা ভাইয়ের লোক।
চাঁদা তো হারিয়ে গেছে, কম্পাস বা ত্রিভুজ হলে চলবে?

: তুমি আজ আমাদের সবার চোখ খুলে দিলে, বাবা।
: দেখেন আন্টি, আমি কোনো চক্ষু বিশেষজ্ঞ নই।
: আরেকবার প্রপোজ করলে কিন্তু ছেড়ে কথা বলব না।
: আমি তো চাই, তুমি আমাকে ধরেই কথা বলো।