প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন্ন ধারার ‘লাইফ স্টাইল প্রপার্টি শো’র আয়োজনে কর্মকৌশল নির্ধারণে একটি প্রস্তুতিমূলক সভা সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে ডেভেলপার ও গৃহঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং জীবনযাত্রা মানোন্নয়নের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহী ও প্রতিনিধিরা অংশ নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘হল-২৪’ এ লাইফ স্টাইল প্রোপার্টি শো অনুষ্ঠিত হবে। এতে এএনজেড প্রপার্টিজ, সিপিডিএল, এপিক প্রপার্টিজ, ইকুইটি প্রপার্টিজ, ফিনলে প্রপার্টি, জুমায়রা হোল্ডিংস, এমডিসি ও র্যাংকস্ প্রপার্টিজ লিমিটেডের অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ডেভেলপার, গৃহঋণ প্রদানকারী ও জীবনযাত্রার মানোন্নয়নকারী প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সুবিধার্থে সময়সীমা ১২ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি