লাইভ অনুষ্ঠানের পরিচিত কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রতিদিনই টিভি চ্যানেলগুলোতে হয় নানা স্বাদের নানা পদের লাইভ অনুষ্ঠান। মনোযোগী দর্শক খেয়াল করবেন, প্রতিটি অনুষ্ঠানেই কিছু গৎবাঁধা কথা সব সময় শোনা যায়। আসুন, সেসব কথা ‘লাইভ’ শুনে আসি এবার।

হাই আপু, আপনাকে খুব সুন্দর লাগছে
দর্শক, আপনার আর কোনো প্রশ্ন আছে?
হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, শাড়িটা কোন মার্কেট থেকে কিনেছেন, বলবেন প্লিজ?

.
.

দর্শক, আপনি আবার চেষ্টা করুন
দর্শক, আপনি চেষ্টা করতেই থাকুন।
আপা, আর চেষ্টা না কইরা একটা রিকশা লইয়া আপনেগো ইস্টুডিওতে চইলা আসি? রিকশা ভাড়াটা একটু দিয়া দিয়েন।

.
.

হ্যালো লায়লা, আমি ডলি—তোর বড় খালা বলছি
ম্যাডাম, অনুষ্ঠানে আপনার আত্মীয়স্বজন ছাড়া তো আর কেউ ফোন করল না!
তারা তো আসলে আমার গান শুনে বাকরুদ্ধ! মুগ্ধতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছে না!

লাইনটা বোধ হয় কেটে গেছে
দর্শক, আপনার ফোনে মনে হয় ব্যালেন্স শেষ হয়ে গেছে। রিচার্জ করে কথা বলুন।
সিস্টার, আমি তো টিঅ্যান্ডটি থেইকা ফোন দিছিলাম। টিঅ্যান্ডটি ফোনে টাকা ভরার কায়দাটা কি বলবেন?

.
.

দর্শক, আপনার টিভির ভলিউমটা কমিয়ে নিন
আপনার টিভির ভলিউমটা কমিয়ে নিন, প্লিজ! কানের তো বারোটা বেজে গেল!
হ, আপনাগো কানের বারোটা বাজে আর আমাগো কয়টা বাজে হিসাব আছে? শিল্পীর গলা তো ফাটা বাঁশের লাহান!

দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতির, কোত্থাও যাবেন না, আমাদের সাথেই থাকুন

নিড়ব ভাই, বিরতিতে একটা প্রশ্ন করি। আপনার রেকর্ড করা গান শুনতে এক রকম লাগে, লাইভে আবার পুরোপুরি অন্য রকম! মানে ঠিক মেলানো যায় না আরকি! কীভাবে সম্ভব?
বোঝেন তাহলে, আমার গলায় কত বৈচিত্র্য!