লাইলুন নাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলার ওসমানপুরের অধিবাসী লাইলুন নাহার ৫ নভেম্বর ভোর পাঁচটায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন সকাল নয়টায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নগরের দক্ষিণ খুলশী জামে মসজিদ প্রাঙ্গণে। এর পর মিরসরাইয়ের ওসমানপুরে বিকেল চারটায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, তিনি শিশুরোগ বিশেযজ্ঞ ডা. মুসলিম উদ্দিনের মাতা। বিজ্ঞপ্তি।