লাকী প্লাজায় ওফেলিয়ার বিক্রয়কেন্দ্র উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগ্রাবাদ লাকী প্লাজা শপিং সেন্টারের নিচতলায় ওফেলিয়া বিক্রয়কেন্দ্র ১ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন লাকী প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি জাহিদ হোসাইন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নিউমার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খোরশেদুল আলম, চট্টগ্রাম বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. জাহেদ খান, উপাধ্যক্ষ নাসির হাসান, উপদেষ্টা নিয়াজ মোর্শেদ, ওফেলিয়ার স্বত্বাধিকারী সুলতান আবদুল ও মোহাম্মদ সাজ্জাদ উদ্দীন। বিজ্ঞপ্তি।