লাক্স কিনে হীরার লকেট জিতলেন ১৫০ জন
মিলনায়তন ভর্তি লোকজন। বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মিলনায়তনে প্রবেশের অপেক্ষায় আরও অনেকে। প্রথম দেখায় মনে হতে পারে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জড়ো হয়েছেন আগ্রহীরা। আসলে এরা সবাই এসেছেন ‘লাক্স কিনে জিতে নিন হীরার লকেট’ প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করতে। এ প্রতিযোগীতায় চট্টগ্রাম অঞ্চল থেকে জিতেছেন ১৫০ জন সৌভাগ্যবান। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে হীরার লকেট তুলে দেওয়া হয়। বিজয়ীদের একজন আখতার হোসাইন বলেন, ‘ক্রেতাদের মাঝে হীরার লকেট বিতরণের এই উদ্যোগ অসাধারণ। সাধারণ ক্রেতারাই এ পুরস্কার জিতেছেন, এ জন্য বেশ ভালো লাগছে।’ গতকাল শনিবার সকালের নগরের জুবিলি সড়কের একটি হোটেল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিজয়ীরা জড়ো হতে থাকেন অনুষ্ঠানস্থলে। সকাল ১১টায় শুরু হয় মূল আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার সামিহা খান। অনুষ্ঠানে জানানো হয়, এই প্রতিযোগিতায় দেশের দুই হাজার বিজয়ীর কাছে হীরার লকেট বিতরণ করা হবে। ইতিমধ্যে ঢাকা বিভাগের ১৫০ জন বিজয়ীকে লকেট দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার মোট ১৫০ জন বিজয়ীর হাতে লকেট তুুলে দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা এনামুল হক ও অমল দে।