লাগবে যখন মসলাপাতি
ঈদ-রান্নার স্বাদ আর সৌন্দর্য বাড়াতে লাগবে দরকারি কিছু মসলা। কোন খাবারে কেমন মসলা লাগে, তা সবারই জানা। কিন্তু বাসায় বসে দাম জানতে পারলে মন্দ হয় না। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে বিভিন্ন মসলার দরদাম জানিয়ে দেওয়া হলো। প্রতি কেজি দেশি পেঁয়াজ ২২-৩৫ টাকা, বিদেশি ২৫ টাকা, প্রতি কেজি দেশি রসুন ৩৫ টাকা, বিদেশি ৯৫ টাকা, দেশি আদা পড়বে প্রতি কেজি ৬০ টাকা, চায়না আদা ৫০ টাকা। শুকনা মরিচ প্রতি কেজি ২২০ টাকা, হলুদের গুঁড়া প্রতি কেজি ১৮০ টাকা। আলুবোখারা প্রতি কেজি ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা। দারচিনি প্রতি ১০০ গ্রামের দাম ৫০ টাকা, এলাচ ১০০ গ্রাম ১৪০ টাকা, জিরা ১০০ গ্রাম ৪০-৪৫ টাকা। মসলা হিসেবে পাঁচফোড়নেরও যথেষ্ট ব্যবহার হয়। পাঁচফোড়ন প্রতি ১০০ গ্রাম পাবেন ৫০ টাকায়। ধনিয়ার কেজি ৬০ টাকা আর গুঁড়া প্রতি কেজি ১২০ টাকা, সরিষা প্রতি কেজি ৮০-৯০ টাকা। কালোজিরা প্রতি কেজি ১২০-১৩৫ টাকা, গোলমরিচ ১০০ গ্রাম ৮৫ টাকা, লবঙ্গ ১০০ গ্রাম ১৭০ টাকা। চিনি ৫৪-৫৭ টাকা, প্রতি কেজি কিশমিশ ৪২০ টাকা, কাঠবাদাম প্রতি কেজি ৮০০ টাকা, কাজু বাদাম ৯৫০ প্রতি কেজি ৯৫০ টাকা। শাহি জিরা ৫০০ গ্রাম ৫৫০ টাকা, সাদা গোলমরিচ ১০০ গ্রাম ১৪০ টাকা, জাফরান প্রতি গ্রাম ২৮০ টাকা। সয়াবিন তেল পাঁচ লিটারের বোতল ৬৪০-৬৬০ টাকা। কাবাব, বিরিয়ানি আর বোরহানি বানাতে বিভিন্ন ধরনের প্যাকেটজাত মসলাও পাওয়া যাবে। কাবাবের ৫০ গ্রামের প্যাকেট মসলা পাবেন ৬৫ থেকে ৯০ টাকায়। আর বিরিয়ানির মসলার ৫০ গ্রাম প্যাকেট ৫০ থেকে ৮০ টাকা। বোরহানির মসলার ৫০ গ্রাম প্যাকেট পাওয়া যাবে ২৫ থেকে ৩৫ টাকায়।