লামায় আগুনে পুড়ে গেছে ছয় দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লামা পৌরসভার লাইনঝিরি বাজারে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গত রোববার রাত ১২টায় বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় মো. শাহজাহান, আবু তাহের ও খায়রুন্নেছার চায়ের দোকান, সিরাজ মুন্সী ও আল আমিনের মুদির দোকান ও নেপাল শীলের সেলুন পুড়ে যায়। দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যাওয়ায় দোকানের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।ব্যবসায়ী সিরাজ মুন্সী বলেন, ‘আমরা দোকান বন্ধ করে রাতে বাড়িতে চলে যাই। দোকানে আগুন লাগার কথা শুনতে পেয়ে দ্রুত এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।’