লামায় সুপেয় পানির আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এলাকায় বিশুদ্ধ পানির খুবই সংকট, টিউবওয়েলে পানি উঠছে না দীর্ঘদিন। তাই বাধ্য হয়ে ঝিরির (ঝরনা) পানি আনতে অনেক দূরে যেতে হয়। ঝিরির পানি খুব পরিষ্কার। তবে বৃষ্টি হলে এ পানি ঘোলা হয়ে যায়, ব্যবহারের উপযুক্ত থাকে না।’লামা উপজেলার নিমন্দ্র ত্রিপুরাপাড়ার কাছে পাহাড়ি ঝিরি থেকে পানি নিতে এসে কথাগুলো বলছিলেন গৃহবধূ প্রিতমা ত্রিপুরা। সম্প্রতি লামার পানিসংকটের বিষয়টি সরেজমিনে দেখতে গেলে কথা হয় তাঁর সঙ্গে।কেবল নিমন্দ্র ত্রিপুরাপাড়ার মানুষজন নয়, লামা উপজেলার প্রত্যন্ত এলাকার বেশির ভাগ বাসিন্দাই সুপেয় পানি পায় না।উপজেলার গজালিয়া, লামা সদর, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, ফাইতং ও রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি পল্লিগুলোয় নিরাপদ পানির কোনো উ ৎ স নেই। এখানে বসবাসরত লোকজন নদী, ঝিরি ও কুয়ার পানি পান করছে।কিছু কিছু এলাকায় রিংওয়েল ও নলকূপ বসানো হলেও এগুলোয় কয়েক দিন পানি ওঠার পর আর পানি ওঠে না। কয়েক শ ঝিরি এই উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের পানীয় জলের প্রধান উ ৎ স। বর্ষার সময় ঝিরিগুলোয় পানির প্রবাহ বেশি থাকলেও শীতকালে পানি কমে যায়। স্থানীয় লোকজন জানান, ঝরনার পানি পানের ফলে এলাকায় ডায়রিয়া ও জন্ডিসসহ পেটের পীড়া লেগেই আছে।২০০৮ সালে ঝিরির পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ফাইতং খন্দকিয়াপাড়ায় শিশুসহ ১২ জনের মৃত্যু হয় এবং আরও প্রায় ২৮ জন অসুস্থ হয়। পরে সেনাবাহিনী এ এলাকায় নলকূপ স্থাপন করে। তবে গ্রামীণ এলাকায় স্থাপিত নলকূপগুলোর বেশির ভাগ নষ্ট বলে জানা গেছে।গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা জানান, বর্ষাকালে দুর্গম পাহাড়ি পল্লিগুলোর লোকজনের পানি সংগ্রহে তেমন একটা সমস্যা হয় না।শুষ্ক মৌসুমে আশপাশের ঝরনা, কুয়া ও ছড়াগুলো শুকিয়ে যায়। এলাকার লোকজনকে এক থেকে দেড় কিলোমিটার হেঁটে গিয়ে ঝিরি থেকে পানি সংগ্রহ করতে হয়।ফাঁসিয়াখালীর বাগানবাড়ীর কারবারি বৈশুরাম ত্রিপুরা জানান, এ পাড়ায় প্রায় ২৪ থেকে ২৫টি পরিবারের বসবাস।পাড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ৬০০ ফুট ওপরে হওয়ায় শীত কিংবা বর্ষা—সব মৌসুমেই পানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে।এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পর্যাপ্ত পরিমাণ রিংওয়েল ও নলকূপ না থাকায় বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারছে না এলাকার মানুষ। পানি সরবরাহের জন্য রিংওয়েল ও নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।