লামিয়া
সময় যেন কাটে নাবড় একা একা লাগে...সময় বড় অদ্ভুত, তাই না রে, লামিয়া? কখনো কখনো তা এত দ্রুত চলে যায় যে বড় অবাক লাগে! আবার কখনো সে যেন গতিতে কচ্ছপকেও হার মানায়। সেই ছোট্টবেলা থেকেই পড়েছি, সময় চির গতিশীল। কিন্তু ঠিক এই মুহূর্তে আমার কেন জানি মনে হচ্ছে, সময় গতিশীল, কিন্তু তা সব সময় নয়। মাঝেমধ্যে সময়ও থমকে দাঁড়ায়, মহাকালও বিশ্রাম নেয়।জানিস, লামিয়া, আমি এখন কোথায়? ছাদে। আর কেউ নেই। চারদিক নীরব, নিস্তব্ধ। কেবল দমকা বাতাস আমার ছোট্ট চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বারবার, আর ফিসফিসিয়ে বলে যাচ্ছে...লামিয়া লামিয়া...। তোকে ছাড়া সময়টা বড় বেশি স্থির মনে হচ্ছে রে। মনে হচ্ছে, মহাকাল এখন বিশ্রাম নিচ্ছে। পেছনের আমগাছটার পাতা খুব বেশি নাচানাচি করছে, আর চিৎকার করছে...লামিয়া লামিয়া...টুপ করে একটা শব্দ হলো। বোধ হয় আম পড়ে। হ্যাঁ, ঠিক তা-ই। কী আশ্চর্য!! আমের গায়েও লেখা...লামিয়া...!!দূরে...অনেক দূরে কোথা থেকে শফিক তুহিনের সেই গান ‘জানপাখি ময়না প্রাণপাখি ময়না’ ভেসে আসে। হায়রে গান! এ গানের প্রায় অস্পষ্ট প্রতিটা শব্দ বলে যাচ্ছে...লামিয়া লামিয়া...।লামিয়া, আমি জানি, তোর এখন অনেক বিপদ, কষ্ট। অনেক বড় ঝামেলার মধ্যে আছিস তুই। তার চেয়েও বড় কথা, তোর মানসিক কষ্ট। তাই বুঝি বা সবকিছু আমাকে ফিসফিসিয়ে তোর নাম বলছে, হয়তো বা তোর বিপদ দেখেই। কিন্তু আমি বলব, না। দুঃখের পর সুখ আসবেই। একদিন না একদিন তোর এ কষ্ট আনন্দে পরিণত হবেই। এটা পরীক্ষিত সত্য। তাই তুই একটু ধৈর্য ধরে রাখ, আসন্ন সুখের জন্য নিজেকে প্রস্তুত কর।আর একটা কথা, নিজেকে কখনো একা ভাববি না। তোর সঙ্গে আমি আজীবন আছি, থাকব। তাতে কে কী ভাবল, আমার কিছু যায় আসে না। কারণ, অন্য সবার চাইতে আমার কাছে তুই বড়। আমার সারা পৃথিবী একদিকে, তুই অন্যদিকে। আর যদি কখনো সরি বা থ্যাংক ইউ বলিস, তবে দাঁত ভেঙে দেব। আমি তোর জন্য কষ্ট করব না তো আর কার জন্য করব? বল?জান্নাত আরা রহমানশাহজাহানপুর, ঢাকা।