লায়ন্স ক্লাব অব খুলশীর অক্টোবর সপ্তাহ পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়ন্স ক্লাব অব খুলশীর উদ্যোগে অক্টোবর সপ্তাহ উপলক্ষে সম্প্রতি দক্ষিণ বাকলিয়ায় অঙ্কুর গণশিক্ষা সংগঠনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচি, মৎস্য পোনা অবমুক্তকরণ, শিক্ষা সামগ্রী বিতরণ ও দরিদ্র অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর সিরাজুল হক আনসারী। বিশেষ অতিথি ছিলেন লায়ন জাহাঙ্গীর মিয়া, হাসিনা খান ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন। ক্লাব সভাপতি রিজিয়া সুলতানার সভাপতিত্বে ও লায়ন আরশাদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ক্লাব সেক্রেটারি জিনাত কমল, ট্রেজারার রেজাউল ইসলাম ভঁুইয়া, ওয়ার্ড কাউন্সিলর ইয়াসিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।