লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণীর দায়িত্ব হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণীর নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী কমিটির সদস্যরা। সম্প্রতি এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান দুই পর্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন শেলি দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তাক হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিরাজুল হক আনসারী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি জাফর উল্লাহ, প্রসূন কুমার বড়ুয়া, আকবর আলী, পলাশ ধর প্রমুখ। বিজ্ঞপ্তি।