লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির বৃক্ষ রোপণ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির উদ্যোগে নগরীর হালিশহরস্থ ওসমান গণি সুন্নিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর মোস্তাক হোসাইন। সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের সভাপতি খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শওকত আলী চৌধুরী। বক্তব্য দেন শাহ আলম, জাফরুল্লাহ চৌধুরী, শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী ও আফরোজা বেগম।
এতে উপস্থিত ছিলেন কবিরুল ইসলাম, আবদুর রশিদ, মোহাম্মদ ইলিয়াছ, আবদুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসা প্রাঙ্গণে ও এর আশপাশে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। বিজ্ঞপ্তি।