লাল রঙে পছন্দ অপছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অন্য কোনো নারীর পরনে লাল রঙের পোশাক থাকলে সেটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন নারীরা। কারণ, বিষয়টিকে তাঁরা নিজেদের জন্য হুমকি মনে করেন। যুক্তরাষ্ট্র ও স্লোভাকিয়ার একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।গবেষকেরা নারীর পোশাকের রং এবং আশপাশের অন্যান্য নারীর ওপর তার প্রভাব যাচাই করে দেখেন। আগে থেকেই এমন ধারণার প্রচলন রয়েছে যে লাল রঙের পোশাকধারী নারীদের প্রতি পুরুষের সহজাত আকর্ষণ রয়েছে। কিন্তু এ ধারণার ব্যাপারে নারীদের মন্তব্য আনুষ্ঠানিকভাবে কখনো প্রতিষ্ঠিত হয়নি। তবে পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বুলেটিন সাময়িকীতে প্রকাশিত নতুন গবেষণা অনুযায়ী, নারীরা লাল রংকে একটি উদ্দীপক উপাদান হিসেবে বিবেচনা করেন। আর নিজ নিজ প্রেমিকপুরুষকে তাঁরা লাল পোশাকধারী অন্য নারীদের কাছ থেকে দূরে রাখতে সচেষ্ট হন। ইনডিপেনডেন্ট।